সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

রায়পুরে গণতন্ত্র রক্ষা দিবসে আলোচনা সভা

আকাশবার্তা ডেস্ক :  
লক্ষ্মীপুরের রায়পুরে মিছিল ও সমাবেশের মধ্য দিয়ে আ.লীগের উদ্যোগে গণতন্ত্র রক্ষা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় পৌর আ.লীগের কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রাইম ব্যাংকের সামনে সমাবেশে মিলিত হয়।
রায়পুর পৌর আ.লীগের আহ্বায়ক জামশেদ কবির বাক্কি বিল্লাহ সঞ্চালনায় ও উপজেলা আ.লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র হাজী ইসমাইল খোকন, সাবেক মেয়র রফিকুল হায়দার বাবুল পাঠান, আ.লীগ নেতা রফিকুল ইসলাম বাঙ্গালী, কাউন্সিলর জাকির হোসেন নোমান, নাছির উদ্দিন রাসেল, যুবলীগের আহ্বায়ক মঞ্জুর হোসেন সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক তানভীর হায়দার চৌধুরী রিংকু, রায়পুর উপজেলা ছাত্রলীগ নেতা মারুফ বিন জাকারিয়া প্রমুখ। এ সময় আ.লীগ ও দলের অঙ্গসংগঠনের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930