সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

চার ইউপিতে ভোট পেছালো

আকাশবার্তা ডেস্ক :

দেশের চারটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পিছিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এসব ইউপিতে ১৪ জুলাই ভোট নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। এ কারণে আগামী ২১ জুন ৩৬৭টি ইউপিতে ভোট হবে।

যে চার ইউপির নির্বাচন পেছানো হয়েছে সেগুলো হলো- খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালি, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া, কচুয়া উপজেলার কচুয়া ও সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও।

ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানান, বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় নির্বাচন পিছিয়ে দেয়া হয়েছে। এক্ষেত্রে চেয়ারম্যান পদে সকল কার্যক্রম আবার নতুন করে শুরু হবে। তবে সাধারণ ও সংরক্ষিত সদস্য পদের যেসব প্রার্থী বৈধ হয়েছিলেন তারাই থাকবেন।

ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি রিটার্নিং কর্মকর্তাদের কাছে চিঠিও দিয়েছেন।

এতে বলা হয়েছে, প্রথম ধাপে ঘোষিত তফসিলের মধ্যে ভোটগ্রহণের আগে চেয়ারম্যান পদে মনোনীত বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ২০ এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ১০ অনুসারে নিম্নে বর্ণিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে আগামী ১৪ জুলাই ২০২১ তারিখে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছেন।

চেয়ারম্যান পদে আগে যারা মনোনয়নপত্র দাখিল করেছিলেন তাদের নতুন করে মনোনয়নপত্র দাখিলের প্রয়োজন হবে না এবং আগে মনোয়নপত্র দাখিলকারীদের নতুনভাবে মনোয়নপত্র দাখিল/প্রত্যাহারের
সুযোগ দেওয়া যাবে।

সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে আগের মনোনয়ন বহাল থাকবে। ওই দুটো পদে বিদ্যমান প্রার্থীদের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে অর্থাৎ শুধু চেয়ারম্যান পদে নতুনভাবে মনোনয়ন দাখিল করা যাবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031