সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

ম্যাচ হেরে যা বললেন মেসি

স্পোর্টস ডেস্ক :

কোপা আমেরিকায় উদ্বোধনী ম্যাচে চিলির মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। উদ্বোধনী ম্যাচে লিওনেল মেসির রেকর্ড গোলের পরেও ম্যাচটিতে জয় পেল না আর্জেন্টিনা।

সোমবার রাতে কোপা আমেরিকায় চিলির বিপক্ষে মেসির দুর্দান্ত ফ্রি কিকে প্রথমার্ধেই এগিয়ে গেল আলবিসেলেস্তেরা। কিন্তু দ্বিতীয়ার্ধে আরও একবার গোল হজম করে হাতছাড়া করলো জয়।

অথচ ম্যাচে বল পজিশন প্রায় সমানে সমান (আর্জেন্টিনা ৪৯ ভাগ, চিলি ৫১) থাকা মেসির দল বেশ এগিয়ে ছিল আক্রমণে। আর্জেন্টিনা যেখানে ১৮টি শট নিয়েছে, চিলি নিয়েছে মাত্র ৫টি।

ম্যাচের পর তাই হতাশাটা গোপন করতে পারেননি মেসি। আর্জেন্টাইন খুদেরাজ বলেন, ‘আমরা ঠাণ্ডা মাথার ফুটবল খেলতে পারিনি। বলের নিয়ন্ত্রণ ছিল না আমাদের।’

দলের হেড কোচ লিওনেল স্কালোনি অবশ্য বললেন ভিন্ন কথা। তার দাবি, ‘জয়টা আমাদের প্রাপ্য ছিল, কিন্তু ড্র নিয়ে মাঠ ছাড়তে হলো। যাই হোক, খুব কঠিন একটা টুর্নামেন্টের এটা শুরু মাত্র।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930