রবিবার ১৪ই জুন, ২০২৬ ইং ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

লকডাউনে ব্যাংকে লেনদেনের সময় নির্ধারণ

অর্থ বাণিজ্য ডেস্ক :

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সাতদিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। কঠোর লকডাউন চলাকালে সীমিত আকারে ব্যাংকিং ব্যবস্থা চালু রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নতুন সময় অনুযায়ী সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ব্যাংক লেনদেন চলবে। তবে লেনদেন বাদে ব্যাংকের অন্যান্য কার্যক্রমের জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৩টা পর্যন্ত।

বুধবার (৩০ জুন) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, বিধিনিষেধ চলাকালে সাপ্তাহিক ছুটিসহ প্রতি রোববার ব্যাংক বন্ধ থাকবে। অর্থ্যাৎ সপ্তাহে তিন দিন ব্যাংক বন্ধ। সীমিত জনবল দিয়ে অফিস চালাতে হবে।

নির্দেশনায় আরো বলা হয়েছে, সরকারি ব্যাংকগুলো জেলা সদর ও উপজেলায় একটি করে শাখা খোলা রাখতে পারবে এবং বেসরকারি ব্যাংকগুলো জেলা সদরে একটি ও উপজেলায় সর্বোচ্চ ২টি শাখা খোলা রাখতে পারবে।

কার্ডের মাধ্যমে লেনদেন এবং ইন্টারনেট ব্যাংকিং সেবা সার্বক্ষণিক চালু রাখতে নির্দেশনা দেয়া হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০