সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

সীমিত পরিসরে বিয়ে করে জরিমানা গুনলেন বর

এক্সক্লুসিভ ডেস্ক : 

সিলেটে লকডাউন অমান্য করে সীমিত পরিসরে বিয়ে করায় বরযাত্রীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (২ জুন) বিকেলে নগরের প্রবেশদ্বার হুমায়ুন রশিদ চত্বরে বিয়ের গাড়ি আটকিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, বিয়ে করে নববধূকে নিয়ে নগরের ছড়ারপাড় এলাকায় বাড়ি যাচ্ছিলেন বর। ওই গাড়িতে তার সাথে আরও ৯ জন ছিলেন। নগরের হুমায়ুন রশিদ চত্বরে আসামাত্র গাড়িটি চেকপোস্টে আটকান দ্বায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্য। বাইরে বের হওয়ার কারণ জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি বরযাত্রীরা।

পরে ভ্রাম্যমাণ আদালতকে খবর দেয় পুলিশ। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট এরশাদ মিয়া এসে তাদেরকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

দক্ষিণ সুরমা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, লকডাউন অমান্য করে বিয়ে করে বরযাত্রী যাওয়ার সময় তাদের আটকে করে পুলিশ। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এরশাদ মিয়া এসে তাদের জরিমানা করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031