সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

অনলাইনে গরু কিনলে বাসায় মাংস পৌঁছে দিব : ডিএনসিসি মেয়র

অর্থ বাণিজ্য ডেস্ক :

করোনা ও কঠোর লকডাউনে যখন অনেকটা অনিশ্চয়তায় পশুর হাট ঠিক সেই সময় অন্যরকম এক নতুন বার্তা দিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। কোরবানি ঈদকে সামনে রেখে স্টোর পদ্ধতি চালু করেছে ডিএনসিসি। নগরবাসী অনলাইনের মাধ্যমে গরু কিনতে পারবেন। অনলাইনে গরু বুকিং দিলে ঈদের সময়ে তা জবাই দিয়ে বাসায় মাংস পৌঁছে দেয়া হবে। এছাড়া গ্রাহক যখন গরু চাইবেন তারা গরু পাবেন।

রোববার অনলাইন প্ল্যাটফর্মে ডিজিটাল হাট উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সব তথ্য জানান। মেয়র বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ডিজিটাল গরুর হাটে এবার এক লাখ গরু বেচাকেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ।

করোনার কারণে গত বছর ডিজিটাল হাট চালু করেছি আমরা উল্লেখ্য করে ডিএনসিসির মেয়র বলেন, গত বছর ডিজিটাল পশুর হাটে তিন সপ্তাহে ২৭ হাজার বিক্রি করতে পেরেছি। এবছর করোনার সংক্রমণ থাকায় আমরা ডিজিটাল হাটের দিকে গুরুত্ব দিচ্ছি। অনলাইন মাধ্যমে এক লাখ বিক্রি করতে পারলে ন্যূনতম পাঁচ লাখ লোক গরুর হাটে যাবে না।

এছাড়া মানবসেবা প্ল্যাটফর্মে চামড়া বিক্রি করে মানুষের মধ্যে বিলি করে দেয়া হবে।

অনুষ্ঠানে  স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন, ই-ক্যাব সভাপতি শমী কায়সার, ডেইরি মালিক সমিতির সভাপতি সালাউদ্দিন আহমেদ ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা সংযুক্ত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930