সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

অভিনয় ছেড়ে ইসলামের পথে আমব্রিন

বিনোদন ডেস্ক :

‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ সুন্দরী প্রতিযোগিতায় ২০০৭ সালে শোবিজ জগতে আত্মপ্রকাশ হয় আমব্রিনা সারজিন আমব্রিনের। ওই আয়োজনে সেরা দশে ছিলেন তিনি। এরপর নাটকে অভিনয় এবং উপস্থাপনা করে পরিচিতি পান। 

এবার অভিনয় জগত থেকে গুটিয়ে ইসলামের পথে নিজেকে সামিল করেছেন তিনি। খবরটি নিশ্চিত করেছেন আমব্রিন নিজেই।

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেন আমব্রিন। সেখানে দেখা যায়, মাথায় হিজাব পরে একমাত্র কন্যাকে কোলে নিয়ে বসে আছেন। তাদের মুখে সুখের হাসি স্পষ্ট।

ওই ছবির সঙ্গে আমব্রিন লিখেছেন, ‘আল্লাহ আমাকে ওর মতো একটা ফেরেশতা দিয়ে ধন্য করেছেন। ও আমাকে একজন ভালো মানুষ বানিয়েছে, এমনকি আমার মধ্যে সেরা রূপটা এনে দিয়েছে।’

আমব্রিনের মেয়ের নাম আমায়া। মূলত মেয়ের জন্যই তিনি শোবিজের ঝলমলে দুনিয়া ছেড়ে ইসলামের পথ বেছে নিয়েছেন।

আমব্রিন বলেন, ‘আমার মেয়ের বয়স যখন মাত্র এক দিন, তখন ও জীবন নিয়ে লড়ছিল। তখন আমি আল্লাহর কাছে প্রতিজ্ঞা করি, যেন আমার মেয়েকে সুস্থ করে আমার কাছে ফিরিয়ে দেন। বিনিময়ে আমি মিডিয়ার ক্যারিয়ার ছেড়ে দেব, নিয়মিত হিজাব পরব এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব। এবং এমন কিছুই করব না, যা ইসলামে হারাম। আজ দেখুন, ও আমার সাথেই আছে। আলহামদুলিল্লাহ্‌। আমি সর্বোচ্চ চেষ্টা করছি আমার প্রতিজ্ঞা রাখার জন্য।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930