সোমবার ১লা জুন, ২০২৬ ইং ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

পরীমণিকে দেখতে ভিড়, যা বললেন বিচারক

আইন আদালত ডেস্ক :

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বেলা ১১টা ২৮ মিনিটে তৃতীয় দফায় রিমান্ড শুনানির জন্য ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে তোলা হয়।

এসময় চিত্রনায়িকা পরীমণিকে দেখেতে আদালতে ভিড় করছে আইনজীবী, আদালতের কমকর্তাসহ উৎসুক মানুষজন। বেশ ভিড় দেখে শুনানির আগে বিচারক সবার উদ্দেশে বলেন, আপনার যারা পরীমণিকে দেখতে এসেছেন তারা দয়া করে তাকে দেখে চলে যান।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল ৮টা ২৫ মিনিটে তাকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। পরীমণির বিরুদ্ধে মাদক মামলায় পাঁচ দিনের রিমান্ড শুনানি হবে বলে নিশ্চিত করেছেন পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী।

এর আগে, গত ১৬ আগস্ট মামলার তদন্ত সংস্থা সিআইডি ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক শুনানির জন্য বৃহস্পতিবার (১৯ আগস্ট) দিন ধার্য করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০