মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান ফাজলি

স্পোর্টস ডেস্ক :

দ্বিতীয়বারের মতো আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন আজিজুল্লাহ ফাজলি। 

তালেবানদের আফগানিস্তানের ক্ষমতা দখলের পর গতকাল দেশের ক্রিকেট বোর্ডে এলো বড় পরিবর্তন। এতে এসিবির বড় পদে ফারহান ইউসুফজাইয়ের স্থলাভিষিক্ত হলেন ফাজলি। ক্ষমতা নেয়ার পর তালেবানদের বড়সড় রদবদলের প্রথম ঘটনা এটি।

রোববার বোর্ড কর্মকর্তাদের সাথে তালেবানের বৈঠক শেষে ফাজলিকে চেয়ারম্যান পদ দেয়া হয়। টুইটারের মাধ্যমে এক বার্তায় ফাজলিকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করে এসিবি।

এসিবি জানায়, ‘এসিবি’র সাবেক চেয়ারম্যান আজিজুল্লাহ ফাজলিকে আবারও বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি  আসন্ন প্রতিযোগিতাগুলোতে নিজের দায়িত্ব পালন করবেন।’

এর আগে, আতিফ মশালের পদত্যাগের পর ২০১৮ সালের সেপ্টেম্বরে নিয়োগ পান ফাজলি। পরের বছরের জুলাই পর্যন্ত এসিবির চেয়ারম্যান ছিলেন ফাজলি। ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে আফগানিস্তানের ব্যর্থতায় ফারহানের স্থলাভিষিক্ত হয়েছিলেন ফাজলি। প্রায় দুই দশক ধরে আফগান ক্রিকেটের প্রসারে সহায়তা করছেন তিনি। এসিবির ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টার ভূমিকাও পালন করেছিলেন ফাজলি।

ফাজলির প্রথম কাজই হবে শ্রীলংকার মাটিতে আফগানিস্তান-পাকিস্তানের আসন্ন ওয়ানডে সিরিজটি ভালোভাবে সম্পন্ন করা। কাবুল বিমানবন্দর থেকে বাণিজ্যিক ফ্লাইট বন্ধ। এই পরিস্থিতিতেও সিরিজটি আয়োজন করা। তবে করোনাভাইরাসের কারনে শ্রীলংকার লকডাউনে আফগানিস্তান-পাকিস্তানের ওয়ানডে সিরিজটি এখন হুমকির মুখে রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০