সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক : 

স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেছেন, শিক্ষক-শিক্ষার্থীদের টিকা দেওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।

রোববার (২৯ আগস্ট) বেলা আড়াইটার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়াস্থ শুভ্র সেন্টারে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। উপজেলা যুবলীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী।

জাহিদ মালেক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী তাগিদ দিচ্ছেন। শিক্ষক-শিক্ষার্থীদের টিকা দিয়েই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।

এখন পর্যন্ত পৌনে দুই কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সার্বিক দিক নির্দেশনায় আমরা করোনা মোকাবেলায় কাজ করে যাচ্ছি। দেশের প্রতিটি মানুষের জন্য টিকার ব্যবস্থা করা হবে। বর্তমানে আমরা করোনার পাশাপাশি ডেঙ্গুসহ অন্যান্য রোগের চিকিৎসা দিচ্ছি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ অনেক ভালো অবস্থানে আছে। করোনার শুরুতে পরীক্ষা করার জন্য মাত্র একটি ল্যাব ছিল। এখন দেশে সাড়ে সাতশতটি ল্যাবে করোনার পরীক্ষা করা হয়। এছাড়া বর্তমানে করোনা রোগীর জন্য ১৭ হাজার বেড, ১১০টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সহ-সভাপতি রমজান আলী, যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার এবং সদর যুবলীগের সভাপতি খলিলুর রহমান প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930