সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে হাসপাতাল থেকে নবজাতক শিশু চুরির অভিযোগে নারী আটক

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে একটি প্রাইভেট হাসপাতাল থেকে তিনদিন বয়সী এক নবজাতক শিশু চুরির অভিযোগে রিমা আক্তার (২০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। রোববার (০৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের নোভা ট্রমা এন্ড জেনারেল হসপিটাল থেকে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। আটক রিমা আক্তার সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার এলাকার ব্যাপারী বাড়ীর শাহীনুর রহমানের স্ত্রী। সাংবাদিকদের কাছে তিনি দাবি করেন, এ ঘটনাটি সাজানো। তাকে ফাঁসানো হয়েছে।

পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের ব্যবসায়ী সুমন তার অন্তঃসত্ত্বা স্ত্রী সাবিনা ইসলামকে শুক্রবার সকালে নোভা ট্রমা হাসপাতালে ভর্তি করেন। ওইদিন সাবিনা ইসলাম একটি পুত্র সন্তানের জন্ম দেয়। হসপিটালের দ্বিতীয় তলার ২১৫ নম্বর কক্ষে নবজাতক শিশুকে নিয়ে চিকিৎসাধীন রয়েছেন সাবরিনা। রোববার বেলা ১১টার দিকে এক নারী এসে শিশুটিকে ডাক্তার দেখানোর কথা বলে কোলে নিয়ে কক্ষ থেকে বের হয়ে যান। কিছুক্ষণ শিশুকে কোলে নিয়ে ওই নারী হাসপাতালের অভ্যর্থনা কক্ষে বসে ছিলেন।

শিশুটির নানী বিষয়টি নজরদারির মধ্যে রাখেন। এর মধ্যে নবজাতককে হাসপাতাল থেকে বের করে অভিযুক্ত রিমা আক্তার রিক্সায় উঠে চলে যাবার সময় চোর বলে চিৎকার দিলে হাসপাতালের দায়িত্বরত কর্মীরা দৌড়ে এসে অভিযুক্ত নারীকে জেলা পরিষদের সামনে থেকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ তাকে আটক করে সদর থানায় নিয়ে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, শিশু চুরির অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031