বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ইং ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

‘জামা খুলে প্রচারের আলোয় থাকার কোনো দরকার আমার নেই’

বিনোদন ডেস্ক :

কাজের পাশাপশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব অভিনেত্রী নিয়া শর্মা। সময় পেলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ছবি বা ভিডিও আপলোড করতে ওস্তাদ তিনি। সেই সাথে খোলামেলা পোশাকের জেরে হামেশাই ট্রোলিং-এর মুখে পড়েন তিনি।

অনেক সময়ই সেই কটূক্তি মারাত্মক আকার ধারণ করে, ইনস্টাগ্রামে ধর্ষণের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে ‘এক হাজারো মে মেরি বহনা হ্যায়’ খ্যাত এই টেলিভিশন তারকাকে। তার পোশাক পরার ধরনকে অনেকেই অশ্লীল বলে কটাক্ষ করেছেন।

ট্রোলিংয়ের মোকাবিলা কেমনভাবে করেন নিয়া, সেই নিয়ে সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হয়ে ভেঙে পড়েন নিয়া। নিয়ার দাবি গত ১০ বছরে অনেক কিছুই বদলে গিয়েছে, কিন্তু মানুষের মানসিকতা এতটুকুও পালটায়নি।

নিয়া জানান, পোশাকের জন্য আমাকে নিয়ে কোনোদিন ভালো কথা মানুষ বলেনি। আমি সেটা মেনেও নিয়েছি… এমনো বলা হয়েছে সংবাদ শিরোনামে থাকতে আমি জামাকাপড় খুলেছি! আরে ভাই এগুলো কোথা থেকে আসে, আমি দশ বছর ধরে যথেষ্ট কাজ করছি এবং ফেমাস, তাই জামা খুলে প্রচারের আলোয় থাকার কোনো দরকার আমার নেই। এটা মানুষজনকে বুঝতে হবে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উষ্ণতার পারদ চড়িয়েছেন নিয়া। ‘ঝিল কে উস পার’ ছবির সুপারহিট গান ‘দো ঘুঁট মুঝে ভি’ গানের রিমিক্স ভার্সনের মিউজিক ভিডিওতে বম্বশেল অবতারে দেখা গিয়েছে নিয়াকে।

‘এক হাজারো মে মেরি বহনা হ্যায়’ দিয়ে কেরিয়ার শুরু করা নিয়া পরবর্তীতে ‘জামাই রাজা’, ‘ইশক মে মরজাওয়ান’, ‘নাগিন’-সহ ছোটপর্দার একাধিক হিট শো-এর সঙ্গে যুক্ত থেকেছেন। রিয়ালিটি শো-এরও পরিচিত মুখ নিয়া শর্মা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১