রবিবার ১৪ই জুন, ২০২৬ ইং ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের এমডিকে অপসারণ

আকাশবার্তা ডেস্ক :

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ হেমায়েত উল্লাহকে অপসারণ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। কোম্পানি পরিচালনার ক্ষেত্রে আর্থিক অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে তাকে অপসারণ করা হয়।

বুধবার (১৫ সেপ্টেম্বর) আইডিআরএ পরিচালক মো. শাহ আলম স্বাক্ষরিত এক চিঠিতে তাকে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত চিঠিটি কোম্পানির চেয়ারম্যানের কাছে পাঠিয়েছে বীমা উন্নয়ন কর্তৃপক্ষ।

চিঠিতে বলা হয়েছে, বীমা আইন ২০১০ এর ৫০ ধারা মোতাবেক বীমা পলিসি গ্রাহকের স্বার্থ নিশ্চিত করার জন্য ফারইস্টের ব্যবস্থাপনা পরিচালক হেমায়েত উল্লাহকে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) থেকে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ থেকে অপসারণ করা হলো।

তবে শর্ত থাকে যে, উক্ত অপসারণ প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেমায়েত উল্লাহকে কোম্পানির আর্থিক অনিয়ম ও অন্যান্য অনিয়মের দায় থেকে অব্যাহতি দেবে না। ভবিষ্যতে প্রধান নির্বাহী পদে দায়িত্বকালীন কোনো রকম অনিয়ম উদঘাটিত হলে তার সম্পূর্ণ দায়ভার মোহাম্মদ হেমায়েত উল্লাহর ওপর বর্তাবে।

চিঠিতে আরও বলা হয়, অনেক দিন ধরে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও হেমায়েতউল্লাহ কর্তৃক কোম্পানি পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনা, আর্থিক অনিয়ম, বীমা পলিসি গ্রাহক ও বীমাকারীর স্বার্থে ক্ষতিকর ও পরিপন্থী কর্মকাণ্ডের তথ্য বিভিন্ন মাধ্যমে আইডিআরএ’র গোচরীভূত হয়েছে। বীমা গ্রাহকদের অভিযোগ অনিয়মের তথ্য প্রমাণাদিও আইডিআরএ’র নিকট রয়েছে।

এছাড়া, প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে তা নিজ ভোগ-দখলে রেখে এবং মিথ্যা তথ্য সম্বলিত তথ্য বিবরণী দাখিলের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে। একইসঙ্গে তার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে বলে আইডিআরএ’র কাছে তথ্য রয়েছে।

পাশাপাশি কোম্পানির জরুরি ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য বীমা আইন ২০১০ এর ৮০ (৪) মোতাবেক প্রধান নির্বাহী কর্মকর্তার অব্যাহতির পর নিম্ন পদের কর্মকর্তাকে চলতি দায়িত্ব দিতে বলেছে আইডিআরএ।

একইসঙ্গে বিমা আইন ২০১০ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ প্রবিধানমালা ২০১২ অনুসারে আগামী তিন মাসের মধ্যে একজন যোগ্য প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে অনুমোদনের জন্য নির্দেশ দিয়েছে বীমা নিয়ন্ত্রক সংস্থাটি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০