বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ ইং ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে বৃদ্ধ অটোরিকশা চালক খুন, আটক ১

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে সুপারি চুরির ঘটনাকে কেন্দ্র করে অটোরিকশা চালক মো. দুলাল নামে এক বৃৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মেহেদী হাসানকে আটক করেছে পুলিশ। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে সদর উপজেলার মান্দারী ইউনিয়নের মোহাম্মদনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. দুলাল একই গ্রামের মৃত আজিজ উল্যার ছেল, তিনি পেশায় একজন অটোরিকশা চালক। আটক মেহেদী হাসান মোহাম্মদনগর গ্রামের হাফিজের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে স্থানীয় ইউপি সদস্য মাসুদ মেম্বারের সুপারী বাগান থেকে সুপারী চুরি করে নাজিম ও আসিফ নামের দুইজন। এসময় চুরির দৃশ্যটি মোবাইলে ভিডিও ধারণ করেন স্থানীয় অটোরিকশা চালক দুলালের ছোট ছেলে মুরাদ। এসময় চুরির ভিডিও সুপারির বাগান মালিককে দেখিয়ে দিবে বললে, নাজিম ও আসিফ তার উপর ক্ষিপ্ত হয়ে উঠে। এরপর মুরাদকে তুলে নিয়ে প্রাণে হত্যা করতে নাজিম তার বন্ধু মেহেদী হাসানকে ভাড়া করে। মেহেদী হাসান দিনভর চালক দুলাল ও ছেলে মুরাদকে প্রাণে হত্যার হুমকি দেয়।

এ নিয়ে রাত সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে দোকানের সামনে চালক দুলাল ও মেহেদী হাসানের বাবা হাফিজের বাকবিতন্ডা হয়। এসময় বাহির থেকে এসেই, কোন কিছু বুঝে উঠার আগেই প্রকাশ্যে ছুরি দিয়ে পেটে আঘাত করে মেহেদী হাসান। এতে মাটিতে লুটে পড়ে বৃদ্ধ চালক দুলাল। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় চালক দুলালকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে খবর পেয়ে অভিযান চালিয়ে মোহাম্মদনগর গ্রাম থেকে অভিযুক্ত মেহেদী হাসানকে আটক করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অভিযুক্ত মেহেদী হাসানকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যাকান্ডে ব্যবহৃত একটি ছুরি। পরবর্তীতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০