সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

প্রেম প্রত্যাখ্যান ছাত্রীর, টিউশন শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

আকাশবার্তা ডেস্ক : 

লক্ষ্মীপুরে প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় স্কুলছাত্রীকে (১৪) জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে এক টিউশন শিক্ষকের বিরুদ্ধে।

রোববার (৩ অক্টোবর) দুপুরে ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে এ ঘটনায় লক্ষ্মীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।

অভিযুক্ত ব্যক্তি উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালি গ্রামের মো. খোকন মিয়ার ছেলে মহিন।

এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী দীর্ঘ দিন ধরে মহিনের কাছে প্রাইভেট পড়ত। একপর্যায়ে তিনি ছাত্রীর প্রেমে পড়েন। একপর্যায়ে প্রস্তাবও দেন। কিন্তু ছাত্রী রাজি না হয়ে বাবা-মায়ের কাছে নালিশ করে। এতে অভিভাবকরা মহিনের কাছে প্রাইভেট পড়া বন্ধ করে দেয়।

এদিকে গত ১২ সেপ্টেম্বর বাবা-মায়ের অনুপস্থিতে ওই ছাত্রী ঘরে একা ছিল। এ সুযোগে মহিন ঘরে ঢুকে দরজা বন্ধ করে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। এ সময় ভুক্তভোগী ছাত্রীর চিৎকারে প্রতিবেশীরা এসে দরজা খুলতে বলে। তাৎক্ষণিক দরজা খুলে মহিন পালিয়ে যায়। ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় মাতব্বরা ভুক্তভোগী পরিবারকে প্রভাবিত করে। একপর্যায়ে বিয়ের আশ্বাসে মহিনের বাবা খোকন মামলা করতে দেয়নি।

বাদীর আইনজীবী ইফতেখার মাহমুদ ফয়সাল বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলাটি ট্রাইব্যুনালের বিচারক সিরাজুদ্দৌলা কুতুবী আমলে নিয়েছেন। এ মামলা তদন্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন আদালত।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031