সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ

আকাশবার্তা ডেস্ক :

নোয়াখালীর বেগমগঞ্জে পূর্বে ধারণকৃত ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে এক গৃহবধূকে (২১) ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) দুপুরে ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, জেলার সেনবাগ উপজেলার শায়েস্তানগর গ্রামের আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন ওরফে আরিফের (২১) সাথে দীর্ঘদিন যাবত প্রেমের সম্পর্ক ছিল ওই গৃহবধূর। সম্পর্কের কারণে  দেলোয়ার হোসেন আরিফ তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন ও মোবাইলে ধর্ষণের ভিডিও ধারণ করেন।

ভিকটিমের বিয়ের পর মোবাইলে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে এবং পুনরায় ধর্ষণ করে। ধর্ষণের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে তার পরিবার থেকে টাকা-নগদ অর্থ হাতিয়ে নেয় দেলোয়ার। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং-১৮।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, এ ঘটনায় অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031