মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

যমজ সন্তানের বাবা হচ্ছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক : 

ক্রিশ্চিয়ানো রোনালদোর জীবনে এসেছে সুখবর। আবারও বাবা হতে চলেছেন সিআর সেভেন। তবে এবার একটি নয়, তার ঘর আলো করে আসছে আসছে আরও দু’দুটো সন্তান।

বৃহস্পতিবার এক টুইটের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন পাঁচ বারের ব্যালন ডি’অর বিজয়ী।

ব্যক্তিগত জীবনে চার সন্তানের জনক তিনি। বৃহস্পতিবার টুইট করে পর্তুগিজ মহাতারকা ঘোষণা দিয়েছেন, তার বান্ধবী জর্জিনা রদ্রিগেজ অন্তঃসত্ত্বা। আরও দুই সন্তান আসতে যাচ্ছে তার ঘরে। এর ফলে তার ঘরে আসবে ষষ্ঠ সন্তান।

সেই টুইটে রোনালদো লিখেছেন, ‘জমজ সন্তান আসছে, এ খবর জানাতে পেরে আমরা বেশ আনন্দিত। আমাদের আর তর সইছে না।’

রোনালদোর জীবনে জমজ সন্তান অবশ্য এবারই প্রথম নয়। তার দ্বিতীয় ও তৃতীয় সন্তানের জন্মও হয়েছিলে একইসঙ্গে। সেবার অবশ্য সারোগেসির মাধ্যমে এভা আর মাতেও নামে দুই জমজ সন্তানের বাবা হয়েছিলেন পর্তুগাল অধিনায়ক। এখন পর্যন্ত রোনালদোর সবশেষ সন্তানটা জন্ম নিয়েছে সেই ২০১৭ সালে। সে বছর নভেম্বর মাসে রোনালদো আর জর্জিনার প্রথম সন্তান আলানা জন্ম নেয়। সবকিছু ঠিকঠাক থাকলে চার বছর পর আবারও পিতৃত্বের স্বাদ নেবেন করতে চলেছেন পর্তুগিজ এই ফুটবলার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর প্রকাশ্যে আসামাত্রই শুভেচ্ছার জোয়ারে ভেসে যাচ্ছেন তিনি। পর্তুগিজ ফুটবলারের ভক্তসমর্থক তো আছেই, সাবেক-বর্তমান সতীর্থরাও শুভেচ্ছা জানাচ্ছেন তাকে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০