সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

ফেসবুকের নতুন নাম জানালেন মার্ক জাকারবার্গ

তথ্য প্রযুক্তি ডেস্ক :

পরিবর্তন হয়েছে মার্ক জাকারবার্গের কোম্পানি ফেসবুকের নাম। জানা যাচ্ছে কোম্পানির নতুন নাম হচ্ছে ‘মেটা।

চলতি বছরের সম্মেলনে ফেসবুকের প্রধানকর্তা মার্ক জাকারবার্গ নাম পরিবর্তনের বিষয়টি নিয়ে আলোচনা করেন। এরপরই আগের নাম পরিবর্তন করে নতুন নাম ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ফেসবুক কানেক্ট অগমেন্টেড এবং ভার্চুয়াল রিয়েলিটি কনফারেন্সে নাম পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়। ফেসবুক, এখন মেটা নামে পরিচিত। একটি ভার্চুয়াল বিশ্বে কাজ করার এবং খেলার জন্য তার দৃষ্টিভঙ্গি বর্ণনা করার জন্য, সাই-ফাই শব্দের মেটাভার্সের উপর ভিত্তি করে নতুন মনীকার গ্রহণ করেছে।

মেটা সিইও মার্ক জাকারবার্গ বলেন, আজকে আমরা একটি সোশ্যাল মিডিয়া কোম্পানি হিসেবে দেখা হয়, কিন্তু আমাদের ডিএনএ-তে আমরা এমন একটি কোম্পানি যা মানুষকে সংযুক্ত করার জন্য প্রযুক্তি তৈরি করে, এবং মেটাভার্স হল পরবর্তী সীমানা, ঠিক যেমনটি আমরা শুরু করেছিলাম যখন সোশ্যাল নেটওয়ার্কিং ছিল।

কেন মেটা নামটি বেছে নেওয়া হয়েছে সে সম্পর্কে কোম্পানির সিইও মার্ক জাকারবার্গ লিখেছেন, ক্লাসিকস পড়তে বরাবরই ভালোবাসি। গ্রিক শব্দ ‘বিয়ন্ড’ (অনন্ত) থেকে এসেছে মেটা শব্দটি। ব্যক্তিগতভাবে যে শব্দ বেছে নেওয়ার কারণ আরো অনেক কিছু তৈরি করা বাকি। আমাদেরও পথচলার অনেক নতুন পথ বাকি, সেই ধারণা থেকেই এই নামকরণ।

২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি পথচলা শুরু করেছিল ফেসবুক। তারপর থেকে মার্ক জাকারবার্গের হাত ধরে ক্রমশ শাখা-প্রশাখা বিস্তার করেছে ফেসবুক।

ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, অকুলাসের মতো শাখার পাশাপাশি জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ সবই এই মুহূর্তে ছিল মাদার কোম্পানি ফেসবুকের অধীনস্থ। কিন্তু নতুন নামকরণে নতুন পথচলা শুরুর ইঙ্গিত দিলেন মার্ক জাকারবার্গ।

কোম্পানিটির কর্মকর্তারা বলছেন, ফেসবুক ইনকরপোরেশনের আওতায় বর্তমানে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মতো একাধিক প্ল্যাটফর্ম রয়েছে, তাই মূল প্রতিষ্ঠানের নাম ফেসবুক হওয়া বাঞ্ছনীয় নয়। এ জন্য মূল প্রতিষ্ঠানের নামটি পরিবর্তন করা হয়েছে। অনেকটা গুগলের মতো। মূল সংস্থার নাম হিসেবে রয়েছে গুগল আলফাবেট, সেভাবেই নাম বদলাল ফেসবুক।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930