সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

গভীর রাতে মামলার বাদীর সঙ্গে গোয়ালঘরে ধরা এএসআই

আকাশবার্তা ডেস্ক : 

গাইবান্ধার সুন্দরগঞ্জে মামলার তদন্ত করতে গিয়ে বাদীর সঙ্গে গোয়ালঘরে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন তোফাজ্জল হোসেন নামে পুলিশের সহকারী এক উপপরিদর্শক।

শুক্রবার (২৯ অক্টোবর) রাতে উপজেলার ধর্মপুর (ছড়ারপাতা) গ্রামে এ ঘটনা ঘটেছে।

এএসআই তোফাজ্জল সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত রয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক নারী জানান, কিছুদিন আগে মামলার বাদী ওই নারীর স্বামীর সঙ্গে তার ভাইয়ের জমি নিয়ে বিরোধ দেখা দেয়। এ ঘটনায় ওই নারী থানায় তার ভাসুরের বিরুদ্ধে মামলা করেন। মামলাটির তদন্তের দায়িত্ব পান এএসআই তোফাজ্জল হোসেন। পরে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সখ্যতা গড়ে তোলেন তিনি।

শুক্রবার রাত ১১টার দিকে তোফাজ্জল হোসেন ছড়ারপাতা গ্রামের সৌদি প্রবাসীর বাড়িতে যান। পরে গোয়ালঘরে আপত্তিকর অবস্থায় মামলার বাদী ওই নারীর সঙ্গে জড়িয়ে পড়েন। এক প্রতিবেশি বিষয়টি দেখে স্থানীয় লোকজনকে খবর দেয়। বিষয়টি জানাজানি হলে উত্তেজিত জনতা তোফাজ্জলকে আটক করে বাড়ির উঠানের একটি আম গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রেখে পুলিশকে অবহিত করেন। পরে সুন্দরগঞ্জ থানা পুলিশ ও কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মানষ রঞ্জন বলেন, খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহিল জামান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। ঘটনার সত্যতা পাওয়া গেলে তোফাজ্জলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031