সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

লক্ষ্মীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

আকাশবার্তা ডেস্ক :

পরিবার পরিকল্পনা; জনগণের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে লক্ষ্মীপুরে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস।

মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক হোমায়রা বেগম।

এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চাকমা, জেলা সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ, জেলা তথ্য কর্মকর্তা আবদুল্যাহ আল মামুন প্রমুখ।

এ সময় জেলায় যারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার বিভিন্ন কাজে পারদর্শিতা দেখিয়েছেন তাদের পদবি, ক্লিনিক ও ইউনিয়ন ভিত্তিকভাবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930