সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

আলাইয়ারপুরে জয়ের মুকুটের দ্বারপ্রান্তে নৌকার প্রার্থী গিয়াস উদ্দিন

নিজস্ব প্রতিবেদক :

জয়ের মুকুটের দ্বারপ্রান্তে রয়েছেন আলাইয়ারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী গিয়াস উদ্দিন পাটোয়ারী। ভোর থেকে গভীর রাত পর্যন্ত কর্মী সমর্থকদের নিয়ে প্রচার-প্রচারণা চালিয়েছেন ইউনিয়নের আনাছে কানাছে। মঙ্গলবার রাত ১২টায় নির্বাচনী প্রচার-প্রচারণা শেষ হয়েছে। পোষ্টারে পোষ্টারে চেয়ে গেছে পুরো ইউনিয়নের অলিগলি।

এক স্বাক্ষাতকারে নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিন পাটোয়ারী। কিন্তু বিদ্রোহী প্রার্থী আনিসুর রহমান আনিস বহিরাগত সন্ত্রাসীদের ভাড়া করে নির্বাচন ভন্ডুলের অপচেষ্টা চালাচ্ছেন বলেও তিনি অভিযোগ করেন।

স্থানীয় ভোটার বাসিন্দারা জানিয়েছেন, বেগমগঞ্জে আলাইয়ারপুর একটি উন্নয়ন বঞ্চিত ইউনিয়ন। বিগত দিনে নির্বাচিত চেয়ারম্যানরা ইউনিয়নের কোনো উন্নয়ন করতে পারেননি। রাস্তাঘাটের বেহালদশা। তারা বলেন, এবার কাঙ্খিত উন্নয়ন করতে হলে গিয়াস উদ্দিন পাটোয়ারীকেই নির্বাচিত করতে হবে।

ছাত্রলীগের সাবেক নেতা বেল্লাল হোসেন জানান, নৌকা মার্কা উন্নয়নের মার্কা। বিগতদিনে যারা চেয়ারম্যান ছিলেন, তারা নারী কেলেংকারীসহ নানা অপকর্মে জড়িত ছিলেন। নির্বাচনী মাঠে এসব অপকর্মকারী চেয়ারম্যান প্রার্থীদের ভোটের মাধ্যমে উপযুক্ত জবাব দিবেন জনগণ।

এদিকে, নোয়াখালীর পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম দৃঢ আশাবাদ ব্যক্ত করে বলেছেন, নির্বাচনী এলাকায় বা কেন্দ্রে কোনো ধরণের বিশৃঙ্খলা সহ্য করা হবে না। তিনি বলেন, ভোট কেন্দ্রগুলোতে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বেগমগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়নে বৃহস্পতিবার একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031