বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ইং ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

খালেদা জিয়ার চরিত্রে এলিনা শাম্মী

বিনোদন ডেস্ক : 

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মাণ হচ্ছে বায়োপিক ‘বঙ্গবন্ধু’। এই সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক আরিফিন শুভ।

অন্যদিকে,  শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশাসহ শতাধিক অভিনয় শিল্পী।

এবার এই সিনেমাটির সঙ্গে যুক্ত হলেন  অভিনেত্রী এলিনা শাম্মী। তাকে দেখা যাবে বেগম খালেদা জিয়ার চরিত্রে।

সোমবার বিকেলে এ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এলিনা শাম্মী। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

এলিনা শাম্মী বলেন, ‘বঙ্গবন্ধু’ বায়োপিকে অভিনয়ের জন্য সোমবার বিকেলে চুক্তিবদ্ধ যুক্ত হলাম। এতে বেগম খালেদা জিয়ার চরিত্র অভিনয় করবো।’

তিনি বলেন, ‘এটা নিসন্দেহে ঐতিহাসিক একটি সিনেমা হতে যাচ্ছে। আমিও সেই ইতিহাসের অংশ হতে যাচ্ছি। এটা আমার জন্য সৌভাগ্যের। চেষ্টা করবো ভালো কিছু উপহার দেওয়ার।’

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’ নির্মাণ করছেন বলিউড নির্মাতা শ্যাম বেনেগাল। চলতি বছরের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির প্রথম ধাপের শুটিং শুরু হয় এবং তা চলে এপ্রিল পর্যন্ত।

মার্চে সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনার কারণে শুটিং শেষ করা সম্ভব হয়নি। তাই ২০২২ সালের মার্চে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সিনেমাটি মুক্তি পেতে পারে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১