সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

চন্দ্রগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ৩০ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- উত্তরজয়পুর ইউপির মনোহরপুর গ্রামের বেছু মিয়ার পুত্র মো. আজিম উদ্দিন প্রকাশ সোহাগ (২৪) ও দর্জিপাড়া গ্রামের আবুল কাশেমের পুত্র মো. তানভীর (২০)। তাদের উভয়কে শনিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত পৃথক মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বেচাকেনার খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানার এসআই মো. দুলাল মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আজিম উদ্দিন সোহাগ ও তানভীরকে ৩০ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করেন। তারা উভয়ই ওই এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে পুলিশের দাবি।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে ফজলুল হক ইয়াবা ও গাঁজাসহ সোহাগ ও তানভীর নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031