সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

সোনাইমুড়ীতে ইয়াবা বিক্রির তথ‍্য প্রচার করায় যুবককে কুপিয়ে হত‍্যা

আকাশবার্তা ডেস্ক :

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় এক ইয়াবা কারবারির নেতৃত্বে এক যুবককে মধ্য যুগীয় কায়দায় নির্মম ভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাৎক্ষণিক এ ঘটনায় পুলিশ ওই ইয়াবা কারবারির পিতা অচি আলমকে আটক করে।

নিহত মাহবুবুর রহমান (২৮) উপজেলার সোনাপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মেরি পাড়ার দেলু বেপারী বাড়ির জয়নাল আবেদীনের ছেলে।

রোববার (২৮ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের ধন্যপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জাফর আলম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, নিহত মাহবুবুর রহমান একই এলাকার সাদ্দামের সাথে চলা-ফেরা করত। গতকাল শনিবার মাহবুব সাদ্দাম হোসেনের কাছে কিছু ইয়াবা দেখতে পায়। এরপর সে বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে (মেম্বার) জানিয়ে দেওয়ার এবং সাদ্দামকে ইউপি সদস্যের কাছে সোপর্দ করার হুমকি দেয়। এ নিয়ে দু’জনের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। ইয়াবা কারবারি সাদ্দাম রোববার সকালে মাহবুবুরকে মুঠোফোনে ধন্যপুর গ্রামে ডেকে নেয়। সেখানে সাদ্দাম, তার বাবা অচি আলম ও ভগ্নিপতি চৌধুরী দেশীয় ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপুরি ছুরিকাঘাত করলে মাহবুবুর ঘটনাস্থলেই মারা যায়।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ সকাল ১১টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। একই সাথে অচি আলম নামে অভিযুক্ত এক আসামিকে আটক করে।

এসআই জাফর আলম বলেন, হত্যাকাণ্ডের বিষয়টি পুলিশ আরও গভীর ভাবে খতিয়ে দেখছে। তদন্ত শেষে পরে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031