সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

ছাগল ধর্ষণের সময় হাতেনাতে ধরা বৃদ্ধ!

এক্সক্লুসিভ ডেস্ক :

‘অস্বাভাবিক যৌনতা’র অভিযোগ উঠেছে ৬০ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে। ওই বৃদ্ধের নাম সারি হাসান। তার বিরুদ্ধে অভিযোগ, প্রতিবেশীর পোষ্য ছাগলের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছেন তিনি। ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশে।

এ ঘটনার মামলা এখন দেশটির আদালতে বিচারাধীন। দোষী সাব্যস্ত হলে অভিযুক্ত বৃদ্ধের ২০ বছরের জেল এবং জরিমানা বা বেত্রাঘাতের শাস্তিও হতে পারে।

এ বছর ২৭ জুলাই বাড়ির পিছনে পোষ্যের অস্বাভাবিক চিৎকার শুনে ছুটে গিয়েছিলেন ছাগলের পালিকা। তখন তিনি ছাগলের পাশে অর্ধনগ্ন অবস্থায় ওই বৃদ্ধকে দেখেন। তাকে দেখেই সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন ওই বৃদ্ধ। এই ঘটনার পরই ছাগলটির মৃত্যু হয়। তার পরই ওই বৃদ্ধের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছিল। বৃদ্ধের বিরুদ্ধে মালয়েশিয়ার দণ্ডবিধির ৩৭৭ ধারায় মামলা দায়ের করে সে‌ দেশের পুলিশ।

সম্প্রতি সে দেশের আদালতে উঠেছিল মামলাটি। প্রথমে স্বীকার করলেও আদালতে নিজের দোষ অস্বীকার করেছেন অভিযুক্ত বৃদ্ধ। ওই বৃদ্ধের আইনজীবী জামিনের আবেদন করলেও তা খারিজ করে দিয়েছেন বিচারক। তাই জেলেই থাকতে হচ্ছে ছাগলের সঙ্গে যৌনতায় অভিযুক্ত ওই বৃদ্ধকে। এই মামলার পরবর্তী শুনানি হবে ২৪ ডিসেম্বর।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930