সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

ভয়ে হেলমেট পরে থানায় সেই কাঁচা বাদামের গায়ক

বিনোদন ডেস্ক :

কিডনাপের ভয়ে হেলমেট পরে থানায় এসে গানের রয়্যালটি না পাওয়ার অভিযোগ করেছেন কাঁচা বাদাম গানের গায়ক ভুবন বাদ্যকর।

পেশায় বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর ভারতের বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা। তিনি একটি পুরোনো মোটরসাইকেলে করে খালি পায়ে বিভিন্ন গ্রামে বাদাম বিক্রি করেন। এমনকি পাশের রাজ্য ঝাড়খণ্ডেও যান তিনি। বাদাম বিক্রির পাশাপাশি তিনি মানুষকে মনোরঞ্জন করার জন্য গানও করেন।

আরো জানা গেছে, তিনি সিটি গোল্ডের চেন, চুড়ি, হাতের বালা, মোবাইল ভাঙা, হাঁসের পালক, মাথার চুল ইত্যাদি নিয়ে বাদাম দেন ক্রেতাদের। তিনি এসব জিনিসপত্রের নাম দিয়ে তৈরি করেছেন গানটি।

ভুবন বাদ্যকরের দাবি, তার এই গান ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ইউটিউবের মাধ্যমে এই গান গেয়ে প্রচুর মানুষ টাকা আয় করছেন অনেকে, কিন্তু তিনি কিছুই পাচ্ছেন না।

তিনি জানান, তার গান ভাইরাল হওয়ার কারণে প্রচুর মানুষ প্রত্যেকদিন তার বাড়িতে ভিড় করছেন সকলে গান ভিডিও রেকর্ডিং করছেন। সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়ে টাকাও আয় করছেন, কিন্তু তিনি কিছুই পাচ্ছেন না। এমনকি ইউটিউবেও তার গান কপিরাইট দেখাচ্ছে, কিন্তু তিনি নিজে কোনো গানই আপডেট করেননি। তার দাবি, পুলিশ প্রশাসন তদন্ত করুক এবং তার প্রাপ্য টাকা তাকে পেতে সাহায্য করুক।

এ ছাড়া তার ভিডিও ভাইরাল হওয়ার কারণে তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন। তিনি জানান, থানায় আসার সময়ও তিনি হেলমেট পড়ে  এসেছেন। কারণ তার সন্দেহ, কেউ তাকে কিডন্যাপও করে নিতে পারে।

প্রসঙ্গত, সুরে সুরে গান গেয়ে গ্রামে ফেরি করে কাঁচা বাদাম বিক্রি করেন ভুবন বাদ্যকর। ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম’- এমন কথায় গাওয়া তার গানটি এখন সবার মুখে মুখে। ফেইসবুক, ইউটিউব, টিকটকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই বেজে উঠছে তার গানটি। ইতোমধ্যেই কোটি কোটি মানুষ দেখেছেন ভুবন কণ্ঠে গাওয়া সেই গান। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে ভুবন বাদ্যকরের সংসার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930