সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

চন্দ্রগঞ্জে যুবলীগের আয়োজনে সালাহ্ উদ্দিন টিপুর ৪০তম জন্মবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, যুব রাজনীতির অহংকার একেএম সালাহ্ উদ্দিন টিপুর ৪০তম শুভ জন্মদিন জেলার বিভিন্নস্থানে পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের উদ্যোগে স্থানীয় গণমিলনায়তনে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতা করেন, সদর (পূর্ব) যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিজান পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক সালাহ্ উদ্দিন জাবেদ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন, চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগের সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, কৃষকলীগ নেতা মো. সেলিম মেম্বার, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, আওয়ামীলীগ নেতা শাহজাহান গাজী, স্বেচ্ছাসেবকলীগ নেতা কবির হোসেন, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সাহাদাত হোসেন মাসুদ, যুবলীগ নেতা মোবাশ্বের বিল্লাহ লিটন, চন্দ্রগঞ্জ থানা তরুণলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুবলীগ ৯নং গণিপুর ওয়ার্ড সভাপতি আবুল কালাম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, ইউনিয়ন যুবলীগের ১ম যুগ্ম আহ্বায়ক মো. সাহাবুদ্দিন ও যুগ্ম আহ্বায়ক রণজিৎ দেবনাথ।

আলোচনায় বক্তারা সালাহ্ উদ্দিন টিপুর রাজনৈতিক দর্শন, দক্ষতা এবং যোগ্যতার ভূয়সি প্রশংসা করেন।

পরে আলোচনা শেষে অতিথিবৃন্দ সালাহ্ উদ্দিন টিপুর ৪০তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930