সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

মায়ের বিয়ে দিলেন মেয়ে, নেটপাড়ায় হৈ চৈ

এক্সক্লুসিভ ডেস্ক :

মেয়েরা সাধারণত সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিয়ের ছবি ভিডিও ব্যাপক আগ্রহ সহকারে শেয়ার করে। কিন্তু নিজের মায়ের ছবি বা ভিডিও শেয়ার করেন এমন ঘটনা খুবই সীমিত ও বিরল।

সম্প্রতি ৩৫ বছর বয়সী মাকে বিয়ের পিড়িতে বসিয়ে আলোড়ন তুলেছেন তারই মেয়ে মমি।

শুধু তাই নয়, মায়ের ১৫ বছর আগের অসুখী বিবাহিত জীবনের ইতি টানার ঘটনাও অকপটে স্বীকার করেছেন মমি। ঘটনাটি ঘটেছে ভারতে।

মাকে বিয়ের পিড়িতে বসাতে পেরে নিজেও আবেগাপ্লুত ও আনন্দিত বলে জানান এই সন্তান। তবে বিয়ের পরে বাবাকে গ্রহণ করার পর খুশিতে কেঁদে দেয় মমি। পরে মা এসে তাঁকে সান্তনা দেন।

একটি অসুখী বিয়ে শেষ করার পর মায়ের দ্বিতীয় বিয়ে সম্পর্কে মমির হৃদয়বিদারক পোস্ট ভাইরাল হচ্ছে নেট দুনিয়ায়। মায়ের বিয়ে জুড়ে খুশির অন্ত ছিল না তার।

শুরু থেকে শেষ পর্যন্ত মায়ের বিয়ের সবকিছু তদারকি করেছে সে, প্রতিনিয়ত খুঁটিনাটির ছবি তুলে টুইটারে হালনাগাদ জানিয়ে আবেগে ভাসিয়েছে সবাইকে।

মাকে ফের বিয়ের পিঁড়িতে দেখে নিজের ভালোলাগাটাও শেয়ার করেছেন তিনি। মায়ের এই বিয়েতে মেয়ের আবেগঘন পোস্ট আলোড়ন তুলেছে ইন্টারনেট দুনিয়ায়।

১৬ বছর পর পরিবারে বাবা হিসেবে কোনো পুরুষকে স্বাগত জানাতে পেরে খুশি মমি। নেট দুনিয়ায় টুইটের মাধ্যমে নতুন দম্পতির প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন অনেকে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930