সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

বিয়ে করবেন কবে জানালেন দীঘি

বিনোদন ডেস্ক :

প্রার্থনা ফারদিন দীঘি। শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি। সদ্য এইচএসসি পরীক্ষা সম্পন্ন করেছেন। এরইমধ্যে আট বার বউ সেজে ফেলেছেন এই নায়িকা।

দীঘি বলেন, ‘প্রথমবার বউ সেজেছিলাম গেলো বছর এপ্রিলে। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার পর দারুণ সাড়া পাই। মূলত তার পর থেকেই একের পর এক বউ সাজার প্রস্তাব পাই বিভিন্ন বিউটি পার্লার ও পত্রিকা থেকে।’

দীঘি আরো বলেন, একজন মেয়ের বউ সাজতে ভালো লাগবে এটাই স্বাভাবিক। হাতে মেহেন্দি, গায়ে ভারী ভারী সব গহনা, জামদানি শাড়ি-আমার তো খুশিতে মন ভরে যায়। মাঝেমধ্যে হেসে উঠি, সত্যিকারের বউ হওয়ার আগেই অনেক অভিজ্ঞতা হয়ে গেলো।  তবে সত্যিকারের বউ হবো আরও কয়েক বছর পর। জীবনের এই কঠিন সিদ্ধান্তটা একটু চিন্তা-ভাবনা করেই নিতে চাই। হুট করে কোনো কিছু সিদ্ধান্ত নেই না।

উল্লেখ্য, প্রার্থনা ফারদিন দীঘি ছোটবেলায় বাবার কাছে ময়না পাখির নাম ধরে ডাকার সংলাপ বলে দেশজুড়ে সাড়া ফেলেছিলেন। সেই সাড়া এতটাই ছিল যে নিজের প্রথম ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করে দীঘি জিতে নিয়েছিলেন শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সময়টা ২০০৬ সাল।

দীর্ঘ ১৫ বছর পর সেই দীঘির নামের আগে ‘নায়িকা’ তকমা লেগেছে চলতি বছরের মার্চে। মুক্তি পেয়েছে তাঁর অভিনীত প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’। এরপর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ শিরোনামে আরও একটি সিনেমা মুক্তি পেয়েছে দীঘির। বর্তমানে হাতে আছে বেশ কিছু সিনেমা ও ওয়েব ফিল্ম।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930