সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

ঘর ভাঙলো তাহসান-মিথিলার

বিনোদন ডেস্ক :

গল্পটা পুরনো। ভ্যালেন্টাইন দিবসে ভালবাসার সব রঙ হিসেবে ঘরের দরজার চার পাশে ফুল ছড়িয়ে রেখে আড়ল থেকে মিথিলাকে ফোন করতেন ‍তাহাসান। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশুনা করত। সেখান থেকে প্রেম ‍পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের ‍এই ভালবাসার গল্প নিয়ে ২০০৬ সালে ‍একটি নাটকও তৈরি হয়। আর ‍এই জনপ্রিয় জুটি বৃহস্পতিবার সকালে সকলের মন খারাপের ‍একটি সংবাদ জানিয়েছেন।তারা বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। তারা আর ‍একসঙ্গে থাকবেন না। ‍এর ভিতরে তার‍া বিচ্ছেদের সকল প্রকার ব্যবস্থা নেওয়া শুরু করেছেন।

খবরে তাহসান ও মিথিলা জানান, ‘বেশ কয়মাস ধরে নিজেদের যত সমস্যা সেটা সমাধানের চেষ্টার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই সমাজ কে দেখানোর চেয়ে আমাদের আলাদা আলাদা থাকাটা দু্জনের জন্য ‍উপকার।’ ভক্তদের উদ্দেশে তারা বলেন, ‘আমরা বুঝতে পারছি যে, এটা আপনাদের খুব খারাপ লাগবে। সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা সবসময় নিজেদের সম্পর্ক সম্মান ও মর্যাদার সঙ্গে বজায় রেখেছিলাম, ভবিষ্যতেও তাই থাকবে। আমরা আশা করি, আপনারা আমাদের পাশে থাকবেন।’

এদিকে বিষয়টি নিয়ে তাহসান বলেন, ‘বিচ্ছেধ নিয়ে নিয়ে খুবই কষ্টের মধ্যে আছি আমরা। এরমধ্যে অনলাইনে নানা ধরনের সংবাদ ছড়াচ্ছে। আসলে বিস্তারিত কথা বলার মতো অবস্থায় আমরা নেই। তবে আমরা আমাদের শুভাকাঙ্ক্ষীদের পাশে চাই।’২০১৩ সালের ৩০ এপ্রিল এ তারকাদ্বয়ের ঘরে আসে এমমাত্র কন্যাসন্তান আইরা তাহরিম খান। জানা গেছে, তারা সমঝোতার মাধ্যমে আইরার দেখভাল করবেন।

তাহসান মিথিলার পরিচয় গানের মাধ্যমে। তাহসান তখন ব্ল্যাক ব্যান্ডের গায়ক। এক বন্ধুর সঙ্গে তাহসানের আড্ডায় গান শুনতে যান মিথিলা। এরপর পর ধীরে ধীরে সম্পর্ক পরিণয়ে গড়ায়। বিয়ের পর এ জুটি একাধিক নাটকে উপস্থিত হয়েছেন। সর্বশেষ চলতি বছরের ভালোবাসা দিবসের বিশেষ নাটকের জন্য কাজ করেন তারা। এটির নাম ‘আমার গল্পে তুমি’। নাটক ছাড়াও এ জুটি একসঙ্গে গানও গেয়েছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930