সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

মিঠাপুকুরে স্বামীর গোপনাঙ্গ কেটে স্ত্রী পলাতক

এক্সক্লুসিভ ডেস্ক :

রংপুরের মিঠাপুকুরে পরকীয়ায় জড়িত সন্দেহে স্বামীর গোপনাঙ্গ কেটে নিয়ে পালিয়েছেন স্ত্রী। আহত ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে স্ত্রী পলাতক রয়েছেন।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার দমদমা বাজারের পাশে শিমুল পাড়া গ্রামের ফুলবাবু ওরফে ফুলু মিয়ার ছেলে সোলাইমান মিয়া (২৪) ট্রাক ড্রাইভারের সহকারী হিসেবে দেশের বিভিন্ন এলাকায় হেলপারের কাজ করতেন।

এক-পর্যায়ে মাগুরা জেলার এক নারীর সাথে মুঠোফোনে সম্পর্ক গড়ে উঠে তার। ২ বছর আগে মাগুরা জেলার ওই নারী রাহেনা বেগমের (৩৫) সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ২৪ বছর বছর বয়সী সোলাইমান।

গত ৬/৭ মাস আগে সোলাইমান তার স্ত্রীকে গ্রামের বাড়ি মিঠাপুকুরে নিয়ে এসে সংসার করতে থাকেন। সংসার জীবনের একপর্যায়ে রাহেনা বেগমের অভিযোগ উঠে তার স্বামী পরকীয়ায় জড়িয়ে পড়েছেন। আর সোলাইমান অভিযোগ তোলেন তার থেকে তার স্ত্রীর বয়স বেশী তাকে জোরপূর্বক বিয়ে করতে বাধ্য করেছে। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

সোমবার (২৪ জানুয়ারি) রাতে খাওয়া শেষে তারা ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক আড়াইটার দিকে স্ত্রী রাহেনা বেগম তার স্বামী সোলাইমান মিয়ার বিশেষ অঙ্গ কেটে নিয়ে পালিয়ে যান।

ইউপি-সদস্য রাজু আহম্মেদ জানান, ঐ নারী একটি চিঠে লিখে গিয়েছেন। সেখানে তার পূর্বের সংসার নষ্টের জন্য বর্তমান স্বামী সোলাইমানকে দায়ী করেছেন। সোলাইমানের মোবাইলে একাধিক মেয়ের সঙ্গে কথা বলার বিষয়টি তিনি নিশ্চিত করেন।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান আমার সংবাদকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত চলমান রয়েছে। পলাতক স্ত্রী রেহেনা বেগমকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930