সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

কাল ছিল গায়ে হলুদ, আজ মৌনির বিয়ে

বিনোদন ডেস্ক :

প্রেমিক সূরজ  নামবিয়ার সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন বলিউড অভিনেত্রী মৌনি রায়। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সাত পাকে বাঁধা পড়বেন এই প্রেমিক যুগল। গোয়ার সমুদ্র সৈকতে বসছে মৌনির ডেস্টিনেশন বিয়ের আসর।

এর আগে, বুধবার গভীর রাতে প্রাক-বিয়ের অনুষ্ঠানের একটি ছবি পোস্ট করে ফ্যানেদের সঙ্গে হবু বরের পরিচয় করান মৌনি। যদিও তার আগেই ইন্টারনেটের সুবাদে সুরজের পরিচয় ফাঁস হয়ে গিয়েছে।

কিন্তু মৌনির এই পোস্টই সুরজের সঙ্গে তার প্রথম অফিসিয়াল পোস্ট। ছবিতে লাল সালোয়ারে দেখা মিলল বঙ্গ সুন্দরীর, সূরজের পরনে সাদা পঞ্জাবি। হবু বরকে বাহুডোরে আগলে এই ছবি পোস্ট করেছেন নায়িকা, মন্ত্রমুগ্ধের মতো সুরজের দিকে তাকিয়ে রয়েছেন মৌনি।

ছবির ক্যাপশনে মৌনি যোগ করেছেন ‘এভরিথিং’ পাশে হ্যাশট্যাগে লেখা ‘হরি ওম’ আর ‘ওম নমঃ শিবায়’।

সকলেই শুভেচ্ছা জানাচ্ছেন এই প্রেমিক জুটিকে। মৌনির ঘনিষ্ঠ বান্ধবী মন্দিরা বেদী এই ছবির কমেন্ট বক্সে লেখেন, ‘ভগবান তোদের দুজনের মঙ্গল করুক, মন আর সুরজ। তোদের খুব ভালোবাসি’।

মৌনির গায়ে হলুদ ও মেহেন্দির অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বুধবারই। সেই ছবি সোশ্যাল মিডিয়া শেয়ার করেছিলেন মন্দিরা। গায়ে হলুদের অনুষ্ঠানে শামিল হতে দেখা গিয়েছে মৌনির নাগিন কো-স্টার অর্জুন বিজলানিকে। গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য সাদা শাড়ি ও সাদা ফুলের গয়না পরেছেন মৌনি। সুরজও সাদা পোশাক চাপিয়েছেন গায়ে। মেহেন্দির অনুষ্ঠানে হলুদ রঙের লেহেঙ্গা চোলি পরেছেন অভিনেত্রী। গলায় ভারি কানের দুল আর মাথায় মাঙ্গটিকা।

নিজেদের প্রেম বা বিয়ে নিয়ে কখনও কথা বলেননি মৌনি আর সুরজ। যদিও চলতি সপ্তাহে যখন পাপারাৎজিরা ‘শুভেচ্ছা’ জানায় মৌনিকে, তখন তাকে হেসে ঘাড় নাড়তে দেখা যায়।

দুবাইয়ের ইনভেসমেন্ট ব্যাঙ্কার সুরজ নামবিয়ার। সঙ্গে রিয়েল এস্টেটের ব্যবসাও রয়েছে। বেঙ্গালুরুতে আদি বাড়ি সুরজের। শোনা যায়, ২০২০ সালের শুরুতে করোনার প্রথমবার লকডাউনে নিজের দিদি-জামাইবাবু এবং তাদের পরিবারের সঙ্গে দুবাইতে থাকাকালীন সুরজের প্রেমে পড়েন বলি সুন্দরী। এখন শুধু চার হাত এক হওয়ার পালা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031