সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে এসে বউ না নিয়ে ফিরলো বর

এক্সক্লুসিভ ডেস্ক : 

নেত্রকোনার পূর্বধলায় হেলিকপ্টারে করে নববধূকে শ্বশুরবাড়িতে নিয়ে যেতে এসেছিলেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মো. শাহ্জালাল। কিন্তু প্রাপ্ত বয়স্ক না হওয়ায় উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে দশম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর বিয়ে বন্ধ হয়ে গেছে।

জানা গেছে, কিছুদিন আগে উপজেলার কান্দাপাড়া গ্রামের ইতালি ফেরত প্রবাসী বাবুল তালুকদার ও মা দুবাই প্রবাসী সুমী আক্তারের মেয়ের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা সদরের মো. আলেক মিয়ার ছেলে মো. শাহ্জালালের সঙ্গে পারিবারিকভাবে বিয়ের ঠিক হয়।

খবর পেয়ে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপস্থিত হয়ে বাল্যবিয়ে বন্ধ করেন ইউএনও।

এসময় পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুলসহ থানা পুলিশ উপস্থিত ছিলেন।

হেলিকপ্টারে বর এর সঙ্গে তিনজন আত্মীয় ছিলেন। অন্য বরযাত্রীরা সড়ক পথে গাড়িতে করে আসেন। শত শত গ্রামবাসী ওই হেলিকপ্টার উঠানামা ও বর দেখতে সেখানে ভিড় করেন। উৎসুক জনতার ভিড় ঠেকাতে পুলিশ মোতায়েন করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স জানান, মেয়ে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আপাতত বিয়ে বন্ধ করা হয়েছে। পরবর্তী সময়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পর বিয়ে সম্পন্ন করবে এই মর্মে মেয়ের মায়ের কাছ থেকে মুচলেকা গ্রহণ করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930