সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুর সদর (পশ্চিম) যুবলীগের কমিটি গঠন

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর সদর থানা (পশ্চিম) যুবলীগের আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। শনিবার (২২ জুলাই) শহরের তমিজ মার্কেটস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ২১ সদস্য বিশিষ্ট নতুন এই কমিটি ঘোষণা করেন, জেলা যুবলীগের আহ্বায়ক একেএম সালাহ্ উদ্দিন টিপু।

নতুন এ কমিটিতে ইউপি চেয়ারম্যান তাফাজ্জল হোসেন চৌধুরী টিটু আহ্বায়ক, জেলা পরিষদের সদস্য মাহবুবুল হক মাহবুবকে ১ম যুগ্ম আহ্বায়ক ও ইসমাইল হোসেনকে ২য় যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, পৌর যুবলীগের আহ্বায়ক আল আমিন ভূঁইয়া, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, সাবেক ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন হ্যামেল, সদর থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কনক ক্বারী প্রমুখ।

জেলা যুবলীগের আহ্বায়ক একেএম সালাহ্ উদ্দিন টিপু ও যুগ্ম আহ্বায়ক বায়েজিদ ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930