সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

ইউপি নির্বাচনে নৌকার ভোট না করায় স্বেচ্ছাসেবকলীগ নেতাকে হয়রানির অভিযোগ

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বাবুল আনসারীকে বিভিন্নভাবে হয়রানি করাসহ তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের ছোট ভল্লবপুর গ্রামে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রতিবাদ জানানো হয়।

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে বাবুল আনসারী জানান, সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ইউপি নির্বাচনে তিনি মেম্বার পদপ্রার্থী ছিলেন। এরপর থেকে স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিংকু ও চরশাহী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রাজু তার বিরুদ্ধে বিভিন্নস্থানে মানহানিকর বক্তব্য ও মিথ্যা অপপ্রচার চালিয়ে আসছেন। সম্প্রতি চরশাহী ইউপি কার্যালয়ে অনুষ্ঠিত বিট পুলিশিং সভায় চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রাজু ও সাইফুল ইসলাম রিঙ্কু ষড়যন্ত্রমূলকভাবে বাবুল আনসারীর বিরুদ্ধে ব্যাপক মিথ্যা বক্তব্য দেন। এসময় অপপ্রচারের নিন্দা জানিয়ে জেলা আওয়ামীলীগের নেতাদের সহযোগিতাসহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন বাবুল আনসারী।

সাংবাদিক সম্মেলনে স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930