সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

ফের বাড়ল এলপি গ্যাসের দাম!

অর্থ বাণিজ্য ডেস্ক : 

পবিত্র মাহে রমজানের প্রথম দিনেই আরেক দফা দাম বাড়ানো হয়েছে এলপি গ্যাসের। ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৪৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৯ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে নতুন এ দাম কার্যকর হবে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিইআরসি।

এর আগে গত ২ মার্চ এলপিজির দাম বাড়ায় বিইআরসি। সে সময় ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য ১ হাজার ২৪০ টাকা থেকে বাড়িয়ে ১৩৯১ টাকা নির্ধারণ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এলপিজি গ্যাসে কেজিপ্রতি ৪ টাকা বেড়েছে। বেসরকারি পর্যায়ে এপ্রিল মাসের জন্য এলপিজি মূসকসহ কেজিপ্রতি ১১৫ টাকা ৮৮ পয়সা থেকে বাড়িয়ে ১১৯ টাকা ৯৪ পয়সা করা হয়েছে। সে হিসাবে ১২ কেজি সিলিন্ডারের এলপিজির মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য হবে ১ হাজার ৪৩৯ টাকা। ফলে মার্চে তুলনায় এপ্রিলে গ্রাহককে ১২ কেজি সিলিন্ডারের এলপিজিতে ৪৮ টাকা বেশি দিতে হবে।

ঘোষণা অনুযায়ী, মোটরগাড়ির জন্য অটোগ্যাসের দামও বর্তমানে মূসকসহ প্রতি লিটার ৬৪ দশমিক ৭৮ টাকা থেকে বাড়িয়ে ৬৭ দশমিক ০২ টাকা করা হয়েছে।

জানা গেছে, এলপিজি তৈরির মূল উপাদান প্রপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির এ দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। এটি সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। এই সৌদি সিপিকে ভিত্তি মূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি।

সৌদি সিপি অনুসারে এপ্রিলে প্রোপেন ও বিউটেনের দাম যথাক্রমে টনপ্রতি ৯৪০ এবং ৯৬০ ডলার, মিশ্রণ অনুপাত ৩৫:৬৫ বিবেচনায় এপ্রিলের জন্য এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

প্রতি কেজি এলপিজির সর্বোচ্চ মূল্য ১১৯ টাকা ৯৪ পয়সা ধরে এপ্রিলে সাড়ে ৫ কেজির সিলিন্ডারের দাম ৬৬০ টাকা, ১২ কেজির দাম ১৪৩৯ টাকা, সাড়ে ১২ কেজির দাম ১৪৯৯ টাকা, ১৫ কেজির দাম ১৭৯৯ টাকা, ১৬ কেজির দাম ১৯১৯ টাকা, ১৮ কেজির দাম ২১৫৯ টাকা, ২০ কেজির দাম ২৩৯৯ টাকা, ২২ কেজির দাম ২৬৩৯ টাকা, ২৫ কেজির দাম ২৯৯৮ টাকা, ৩০ কেজির দাম ৩৫৯৮ টাকা, ৩৩ কেজির দাম ৩৯৫৮ টাকা, ৩৫ কেজির দাম ৪১৯৭ টাকা এবং ৪৫ কেজির দাম পাঁচ হাজার ৩৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930