সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

শাহাজালালে ৮ কেজি সোনার বার উদ্ধার

অর্থ বাণিজ্য ডেস্ক :

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে ময়লার পলিথিনের মধ্যে থাকা ৮ কেজি ১২০ গ্রাম ওজনের সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস।

শনিবার (৩০ এপ্রিল) শারজাহ থেকে আসা বিএস ৩৪৬ ফ্লাইট থেকে এসব সোনা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫ কোটি ২৫ লাখ টাকা।

চোরাচালান রোধে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার তথ্যের ভিত্তিতে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ শাখা বিমানবন্দরে নজরদারি বাড়ায়।

ঢাকা কাস্টম হাউসের উপকমিশনার (প্রিভেনটেভ) মো. সানোয়ারুল কবীর বলেন, সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট আসে। সেখানে ময়লা ফেলার পলিথিন থেকে ৭০টি সোনার বার উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930