সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

নেশাগ্রস্থ ছেলের লাঠির আঘাতে পিতার মৃত্যু

আকাশবার্তা ডেস্ক :

স্বামী-স্ত্রীর দ্বন্দ্বের জের ধরে কুষ্টিয়া শহরের চড় মিলপাড়া এলাকায় রমিজ (১৭) নামের নেশাগ্রস্থ ছেলের লাঠির আঘাতে পিতা বাবু (৫০) নামে একজন নিহত হয়েছে।

শুক্রবার (২০ মে) ভোর ৬ টার সময় চড় মিলপাড়ায় তার নিহতের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত বাবু চড় মিলপাড়া এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘ কয়েকমাস ধরে নিহত বাবুর সাথে তার স্ত্রী জনতা খাতুন (৫০) ও ছেলে রমিজ (১৭) এর পারিবারিকভাবে কলোহ চলে আসছিলো। নিহত বাবু ও ছেলে রমিজ উভয়ই নেশাগ্রস্থ বলে জানা গেছে। দীর্ঘ দিন ধরে চলে আসা পারিবারিক কলোহের জের ধরে শুক্রবার ভোরে নিহত বাবুর সাথে তার স্ত্রীর ঝগড়া লাগলে ছেলে রমিজ ক্ষিপ্ত হয়ে বাশের লাঠি দিয়ে নিজ পিতা বাবুর মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা আহত অবস্থায় বাবুকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহতের স্ত্রী জনতা খাতুনকে আটক করেছে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সাব্বিরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান,পারিবারিক কলোহের জের ধরে ছেলের হাতে বাবা খুন হয়েছে। এখন পর্যন্ত কোন মামলা হয়নি। ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031