সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

ধর্ম ডেস্ক :

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে এক বাংলাদেশি মারা গেছেন। তার নাম মো. জাহাঙ্গীর কবির। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর- A01012228।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন সিস্টেমের ওয়েবসাইটে বলা হয়েছে ১১ জুন মারা যান জাহাঙ্গীর কবির।

১১ জুনই BG3013 ফ্লাইটে জেদ্দা পৌঁছান জাহাঙ্গীর কবির।

এবারের হজ মৌসুমে এই প্রথম কোনো বাংলাদেশি সৌদি আরবে মৃত্যুবরণ করলেন।

১২ জুন পর্যন্ত বাংলাদেশ থেকে ৭ হাজার ৫৭৩ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৬৮ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৪ হাজার ৩০৫ জন।

এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার জন (রাষ্ট্রীয় খরচ ও গাইডসহ), অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৩ হাজার ৫৮৫ জন। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ৫ জুন শুরু হয়েছে। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930