সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

চন্দ্রগঞ্জে চোরাই মোটরসাইকেল ও সিএনজিসহ গ্রেপ্তার ৪

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরে পুলিশের বিশেষ অভিযানে ২টি চোরাই মোটরসাইকেল ও ১টি সিএনজি অটোরিকশাসহ সংঘবদ্ধ চোরচক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ জুন) বিকেলে আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়। এরআগে লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার বিভিন্নস্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে জেলার চন্দ্রগঞ্জ থানা পুলিশ। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা সবাই মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা চোরাই চক্রের সক্রিয় সদস্য।

সূত্রে জানা যায়, সম্প্রতি চন্দ্রগঞ্জ থানার বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকটি মোটরসাইকেল ও একটি সিএনজি অটোরিকশা চুরি হয়। এসব ঘটনায় ভূক্তভোগিরা চন্দ্রগঞ্জ থানায় অজ্ঞাত আসামি উল্লেখ করে নিয়মিত মামলাসহ কয়েকটি সাধারণ ডায়রী করেন।

যার সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানার এসআই মোঃ দুলাল মিয়া, এসআই শফিক উল্যাহ, এএসআই মিশকাত উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স চন্দ্রগঞ্জ, নোয়াখালী ও কক্সবাজার জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ২টি চোরাই মোটরসাইকেল ও একটি সিএনজি উদ্ধারসহ সংঘবদ্ধ চোরচক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- নোয়াখালীর সুধারাম থানার খালিশাটোলা গ্রামের মোঃ গোলাম কবিরের পুত্র মোঃ আমির হোসেন কিরণ (২৮), একই জেলার মহতাপুর গ্রামের মহিউদ্দিনের পুত্র মোঃ রুবেল হোসেন (২১), কক্সবাজার জেলার রুমালিয়ারছড়া গ্রামের মৃত ফজল করিমের পুত্র মোঃ সরওয়ার কামাল (২০) ও চন্দ্রগঞ্জ থানার দক্ষিণ রাজাপুর গ্রামের মাঈন উদ্দিনের পুত্র ফয়সাল আহাম্মদ জয় (২০)।

এছাড়া এসআই আব্দুল হান্নানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স (চন্দ্রগঞ্জ থানার মামলা নং- ১৮, তারিখ- ১৩-০৬-২০২২ইং, ধারা- ৩৭৯ পেনাল কোড) এর সূত্র ধরে চুরি হওয়া ১টি সিএনজি অটোরিকশা উদ্ধার করেন।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন জানান, আসামিরা সবাই একটি সংঘবদ্ধ চোরচক্রের সক্রিয় সদস্য। তারা অভিনব কায়দায় মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা চুরি করতে অত্যন্ত দুর্ধর্ষ প্রকৃতির। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা রুজুসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার পর আদালতে সোপর্দ করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031