সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

ডলারের উর্ধ্বগতি ঠেকানো যাচ্ছে না, কমছে টাকার মান

অর্থ বাণিজ্য ডেস্ক :

টাকার বিপরীতে ডলারের দামের উর্ধ্বগতি ঠেকানো যাচ্ছে না। আবারও বাড়াল ডলারের দাম। মঙ্গলবার (২১ জুন) প্রতি ডলারে ১০ পয়সা বাড়িয়ে আন্তব্যাংকে ডলারের দর ৯২ টাকা ৯০ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এই অর্থবছরে এ পর্যন্ত প্রতি ডলারে দর বাড়ল ৮ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৫৫ শতাংশ। বিপরীতে কমছে টাকার মান।

ডলার বিক্রির ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৪২ বিলিয়ন ডলারের নিচে নেমেছে। এর আগে গত আগস্টে রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারের ওপরে ছিল।

দীর্ঘদিন ধরে আন্তঃব্যাংকে ডলারের দর ৮৪ টাকা ৮০ পয়সায় অপরিবর্তিত ছিল। তবে আমদানি ব্যাপক বাড়লেও রেমিট্যান্স কমাসহ বিভিন্ন কারণে গত আগস্ট থেকে ডলারের দর একটু করে বাড়তে বাড়তে এ পর্যায়ে আসে।

গত বৃহস্পতিবার অবশ্য প্রতি ডলার ৯২ টাকা ৮৫ পয়সায় উঠে। সেখান থেকে ৫ পয়সা কমে সোমবার আবার ৯২ টাকা ৮০ পয়সায় নামে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930