বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ ইং ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

পদ্মা সেতু নিয়ে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার

আকাশবার্তা ডেস্ক :

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পদ্মা সেতু উদ্বোধনের আগের দিন রাতে পদ্মা সেতু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কটূক্তি করার অভিযোগে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আবুল কালাম আজাদ (৪২) উপজেলার চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং চরহাজারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এ.কে.এম মহিউদ্দিন সোহাগ তাঁর আপন ছোট বোনের স্বামী।

সোমবার (২৭ জুন) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা যায়, পদ্মা সেতু উদ্বোধনের আগের দিন গত শুক্রবার রাতে আরটিভির অনলাইন নিউজে সংবাদ করে পদ্মা সেতুতে দাঁড়িয়ে ছবি তোলা যাবে না। ওই নিউজে উপজেলার চরহাজারী ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ কটূক্তি করে কমেন্টস করে আমি মুতি ছবি তুলুম। পরে বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনের নজরে এলে তারা গত শনিবার সন্ধ্যায় তাঁর মুঠোফোন থানা হেফাজতে রেখে তদন্ত করে। এরপর সোমবার সন্ধ্যার দিকে তাকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ বিষয়ে চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ দাবি করেন, তাঁর ফেইসবুক আইডি হ্যাক করে এ ধরনের মন্তব্য করা হয়েছে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, আপাতত তাকে ৬৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার সকালে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। লিংকগুলো কোথায় থেকে আসছে, পরবর্তীতে তাঁর বিরুদ্ধে আর কি কি অভিযোগ আছে। তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র : ভোরের কাগজ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০