সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

লক্ষ্মীপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ১ম রাউন্ডের উদ্বোধন করা হয়েছে। লক্ষ্মীপুর পৌরসভার আয়োজনে শনিবার সকালে লক্ষ্মীপুর পৌরসভায় ক্যাম্পেইনের উদ্বোধন করেন, জেলা প্রশাসক হোমায়রা বেগম।
শিশুমৃত্যু ঝুঁকি কমানোর জন্য ৬ থেকে ১১ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমেদ, পৌরসভার মেয়র আলহাজ্ব আবু তাহের, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন। এ বছর জেলায় ১ হাজার ৫৬৭টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ২৯ হাজার ১৪৫ ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৪৫ হাজার ৮১২ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930