সর্বশেষ:
লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

অনিয়মের অভিযোগে সহকারি প্রিসাইডিংসহ আটক ২

আকাশবার্তা ডেস্ক :
লক্ষ্মীপুরে অনিয়মের অভিযোগে সহকারি প্রিসাইডিং অফিসার মাহমুদ আহম্মদ ও জোর করে অন্যের ভোট দেওয়ায় নৌকার এজেন্ট মাজহারুল ইসলামকে আটক করা হয়েছে। বুধবার (২৭ জুলাই) দুপুরে দক্ষিণ খাগুড়িয়া সরকারি প্রাথমিক কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
আটক মাহমুদ দিঘলি ইউনিয়নের দক্ষিণ খাগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সহকারি প্রিসাইডিং অফিসার ও মাজহারুল দায়িত্বপ্রাপ্ত নৌকার এজেন্ট।
রাজাপুর মুসলিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম জামিরতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিঘলী উচ্চ বিদ্যালয় ও পূর্ব জামিরতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা গেছে, পথে পথে ভোটারদেরকে আওয়ামী লীগের বহিরাগতরা বাধা দিচ্ছে। নৌকায় ভোট দেবে কি না, তা নিশ্চিত হয়ে কেন্দ্রে যেতে দেওয়া হচ্ছে। নৌকায় ভোট না দিলে কেন্দ্রে যেতে দেওয়া হবে না বলে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রভাব খাটাচ্ছে। এসব কেন্দ্রে দুপুর ১২টা নাগাদ ভোটার উপস্থিতি তেমন একটা দেখা যায় নি। এছাড়া রাজাপুর মুসলিম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ঘোড়া প্রতিকের এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।
আরাফাতের নেছা, শিল্পি আক্তার, মাহমুদা খাতুনসহ কয়েকজন ভোটারের অভিযোগ, তাদেরকে কেন্দ্রে যেতে দেওয়া হচ্ছে না। কেন্দ্রে যাওয়ার সময় বাধা দিয়ে নৌকায় ভোট দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে।
লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেন বলেন, অনিয়ম করায় সহকারী প্রিসাইডিং মাহমুদকে আটক করা হয়েছে। একই কেন্দ্রে জোর করে অন্যের ভোট দিয়ে দেওয়ায় নৌকার এজেন্টকেও আটক করা হয়। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে আমরা সতর্ক রয়েছি।
প্রসঙ্গত, দিঘলী ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে নৌকার প্রতিকে সালাউদ্দিন চৌধুরী জাবেদ ও ঘোড়া প্রতিকে আলতাফ হোসেন খান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031