সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

সমকামীদের মধ্যে দেখা দেয় মাঙ্কিপক্সের সংক্রমণ

স্বাস্থ্য ডেস্ক : 

বিশ্বব্যাপী বাড়ছে মাঙ্কিপক্স ভাইরাসের সংক্রমণ। সমাকামীদের মধ্যেই এই ভাইরাসের সংক্রমণ বেশি দেখা গেছে।

এমন পরিস্থিতিতে সমকামিতায় লাগাম টানার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বুধবার (২৭ জুলাই) বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, যে পুরুষরা সমকামী তাদের মধ্যে এই সংক্রমণ দেখা দেয়। আপনারা যৌন সঙ্গী কমান। নতুন সঙ্গীর সঙ্গে যৌন সম্পর্ক পুনর্বিবেচনা করুন।

মাঙ্কিপক্স ভাইরাস সংক্রমণ বাড়ায় শনিবার (২৩ জুলাই) বিশ্ব স্বাস্থ্য সতর্কতা জারি করে ডব্লিউএইচও। গত মে মাস থেকে বিশ্বব্যাপী মাঙ্কিপক্সের সংক্রমণ বাড়তে থাকে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়, ৭৮টি দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত ১৮ হাজারের বেশি রোগী শনাক্ত করা হয়েছে। যার মধ্যে ৭০ শতাংশ ইউরোপে ও ২৫ শতাংশ যুক্তরাষ্ট্রে পাওয়া গেছে। গত মে মাস থেকে এ পর্যন্ত মাঙ্কিপক্সে পাঁচ জনের মৃত্যু হয়েছে। সূত্র : এনডিটিভি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930