সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

খোলাবাজারে ডলারের দাম রেকর্ড ১১৫ টাকা

অর্থ বাণিজ্য ডেস্ক :

খোলা বাজারে ডলার রেকর্ড ১১৫ টাকা ছুঁয়েছে। সোমবার (৮ আগস্ট) এ দামে ডলার বেচা-কেনা হয়েছে বলে জানা গেছে। দেশের ইতিহাসে এই প্রথম ডলারের দাম এত বেড়েছে।

মতিঝিল এলাকায় খোলা বাজারের একাধিক ডলার বিক্রেতার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

এর আগে, গত ২৬ জুলাই ডলারের দাম বেড়ে ১১২ টাকা হয়। কেন্দ্রীয় ব্যাংকের নানা পদক্ষেপের কারণে খোলা বাজারে ডলারের সরবরাহ কম থাকায় খোলাবাজারে ডলারের দাম বাড়ছে। গতকাল রবিবার খোলা বাজারে ডলারের দাম ছিল ১১১ টাকা।

খোলাবাজারের সঙ্গে ব্যাংকের আমদানি, রপ্তানি ও রেমিট্যান্সেও ডলারের দর অনেক বেড়েছে।

সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করেন, খোলাবাজার থেকে যে কেউ ডলার কিনতে পারেন। ব্যাংক থেকে কিনতে পাসপোর্ট এনডোর্সমেন্ট করতে হয়। যে কারণে অনেকে এখন খোলাবাজার থেকে ডলার কিনে শেয়ারবাজারের মতো বিনিয়োগ করছেন, যা অবৈধ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930