সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

আগস্টে প্রথম সপ্তাহেই রেমিটেন্স এলো ৫ হাজার ২২৫ কোটি টাকা

অর্থ বাণিজ্য ডেস্ক : 

চলতি আগস্ট মাসের প্রথম সপ্তাহেই ৫৫ কোটি ডলার দেশে পাঠিয়েছে প্রবাসীরা। প্রতি ডলার ৯৫ টাকা হিসেবে যার পরিমাণ বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ৫ হাজার ২২৫ কোটি টাকা। প্রবাসী আয়ের এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম।

বুধবার (১০ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাইয়ের পর আগস্টেও রেমিটেন্স বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। এ মাসে প্রতিদিন গড়ে ৭ কোটি ৮৬ লাখ ডলার দেশে এসেছে।

গত বছরের আগস্টের প্রথম সপ্তাহে ৩৭ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।

দেশে ডলারের ব্যাপক চাহিদা থাকায় ব্যাংকগুলো ১১০ টাকা দরের বেশি মূল্যেও রেমিট্যান্স সংগ্রহ করছে।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ২২০ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। যা দুই বছরের মধ্যে সর্বোচ্চ। এমনকি গত জুনের চেয়েও প্রায় ২০ শতাংশ বেশি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930