সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

স্বর্ণ চোরাকারবারিদের সঙ্গে সংঘর্ষ, আটক ২

আকাশবার্তা ডেস্ক :

যশোরের শার্শায় পুলিশের সঙ্গে স্বর্ণ চোরাকারবারিদের সংঘর্ষে ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে পালিয়ে যাওয়ার সময় একজন পাচারকারী নিহত হয়েছেন।

শুক্রবার (২ সেপ্টেম্বর) ভোররাতে এ সংঘর্ষের সূত্রপাত হওয়ার পর জামতলা এলাকা থেকে সাড়ে ৯ কেজি ওজনের ৩০টি স্বর্ণের বারসহ দুজন পাচারকারীকে আটক করেছে ডিবি পুলিশ।

আটককৃত চোরাকারবারিদের পরিচয়- কুমিল্লা জেলার হোমনা এলাকার আবুল সরকারের ছেলে রবিন সরকার (৩২) ও একই জেলার দাউদকান্দি উপজেলার সাজাদিয়া এলাকার কবির হোসেনের ছেলে আবুল কাশেম (৩৪)।

ডিবি পুলিশ জানায়, স্বর্ণ উদ্ধারের সময় পুলিশ ও পাচারকারীদের মধ্যে হামলার ঘটনা সংঘটিত হয়। এ সময় অজ্ঞাত এক পাচারকারী নিহত হন। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

যশোরের শার্শার পুলিশের নাভারন সার্কেলের এএসপি জুয়েল ইমরান বলেন, কায়বা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন গোপন খবর পেয়ে ডিবি পুলিশ ও শার্শা থানা পুলিশ সদস্যরা অবস্থান নেয় নাভারন সাতক্ষীরা সড়কের জামতলা এলাকায়। প্রাইভেটকারযোগে স্বর্ণের একটি বিশাল চালান পাচারের সময় পুলিশ সেখানে অভিযান চালিয় রবিন সরকারের শরীরে ফিটিং অবস্থায় ও প্রাইভেটকারের ইঞ্জিনের ভেতর থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৯ কেজি ৭৫৯ গ্রাম ওজনের ৩০ পিস স্বর্ণের বারসহ রবিন সরকার ও আবুল কাশেমকে আটক করা হয়। আটক স্বর্ণের মূল্য সাড়ে ৭ কোটি টাকা। সকালে আটক স্বর্ণসহ পাচারকারীদের শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930