সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

বেবি বাম্পের ফটোশুট, ঝড় তুললেন বিপাশা

বিনোদন ডেস্ক :

ভারতের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা বসু নিজের সৌন্দর্য্য আর অভিনয় দিয়ে কেড়ে নিয়েছেন অসংখ্য ভক্তের। কিন্তু তারপরও এক শূন্যতা ঘিরে বেঁচে ছিলেন তিনি। তবে তার এই শূন্যতার অবসান ঘটতে চলেছে শিগগিরই।

দীর্ঘ অপেক্ষার পর মা হতে চলছেন এই অভিনেত্রী। কিছুদিন আগে স্বামী করণকে সঙ্গে নিয়ে সে সুখবর সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছিলেন তিনি। তারপর থেকেই নানা সময়ে বিপাশা শেয়ার করছেন তার মাতৃত্বকালীন সময় কাটানোর নানা ছবি ও ভিডিও।

আর বেবি বাম্প নিয়ে স্পেশাল ফটোশুট করে নিজের এই বিশেষ মুহুর্তেকে স্মরণীয় করে রাখা যেন এখন বলিউডের ট্রেন্ড। অনুষ্কা, করিনা, সোনমের পর এবার সেই তালিকায় নাম লিখিয়ে ফেললেন বিপাশা বসু। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে (ইনস্টাগ্রাম) সেই ফটোশুট শেয়ার করলেন অভিনেত্রী।

সেই ছবিতে লাস্যময়ী এ অভিনেত্রী ধরা দিয়েছেন কালো রঙের স্বচ্ছ শিফন কাপড়ে। কাপড়ের আড়াল থেকে স্পষ্ট তার বেবি বাম্প। এই ছবি পোস্ট করে ক্যাপশনে বিপাশা লিখলেন, ‘ম্যাজিকের মতো অনুভূতি। শব্দ দিয়ে বর্ণনা করতে পারবো না।’

এর আগে স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে বেবি বাম্পের ফটোশুট করেছেন বিপাশা। যেখানে সাদা শার্ট পরে বিপাশা ও করণ। বিপাশার শার্টের ফাঁকে উঁকি মারছে তার বেবি বাম্প। আর তাতেই স্নেহের চুমু খাচ্ছেন করণ।

সেই পোস্টে তারকা দম্পতি লিখেছেন, একটা নতুন সময়, নতুন অধ্যায় শুরু হচ্ছে। আমার জীবনে আরও একটি রং লাগছে। আরও একটু পূর্ণ হলাম আমরা। একা একা জীবনটা শুরু করেছিলাম। তারপর একে অপরের হাত ধরি। তখন থেকে একসঙ্গে পথ চলছি। পরস্পরের প্রতি এত ভালবাসা দেখতে তেমন ভাল লাগছিল না। তাই এতদিন যারা আমরা দুই ছিলাম, তারা খুব তাড়াতাড়ি তিনে পরিণত হতে চলেছি।

পোস্টে আরও লিখেন, আমাদের ভালবাসা দিয়ে তৈরি সম্পদ খুব শীঘ্রই পরিবারে আসতে চলেছে। আপনাদের সবার নিঃস্বার্থ ভালবাসা, প্রার্থনা, শুভকামনার জন্য অসংখ্য ধন্যবাদ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031