সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

চলতি মাসের প্রথম ৮ দিনে প্রবাসী আয় ৬০ কোটি ডলার

অর্থ বাণিজ্য ডেস্ক :

দেশে ডলার-সংকট কাটাতে এখন বিদেশ থেকে যেকোনো পরিমাণ আয় পাঠাতে আর নথিপত্র লাগছে না। আবার প্রবাসী আয়ের ওপর আড়াই শতাংশ হারে প্রণোদনা দেওয়া হচ্ছে।

সেপ্টেম্বর মাসের প্রথম ৮ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ৫৯ কোটি ৫৯ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের এক প্রতিবেদন থেকে সোমবার (১২ সেপ্টেম্বর) এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ৫৯ কোটির মধ্যে ৫০ কোটি ডলারের বেশি আয় এসেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে।

সম্প্রতি সরকারি ব্যাংকের চেয়ে বেসরকারি ব্যাংকের মাধ্যমে বেশি প্রবাসী আয় আসার প্রবণতা লক্ষ করা যাচ্ছে। এই ৮ দিনে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৯ কোটি ডলারের মতো।

গত আগস্ট মাসে দেশে প্রবাসী আয় এসেছিল ২০৩ কোটি ৭৮ লাখ মার্কিন ডলার। তার আগে জুলাই মাসে এসেছিল ২০৯ কোটি ৬৩ লাখ ডলার।

জুলাই মাসে পবিত্র ঈদুল আজহার কারণে দেশে বিপুল পরিমাণ প্রবাসী আয় এসেছিল। আগস্ট মাসে দেশে বড় উৎসব ছিল না, তা সত্ত্বেও সেই সময় প্রবাসী আয়ের প্রবাহ ২০০ কোটি ডলার ছাড়িয়ে যায়।

চলতি বছরের প্রথম আট মাসের মধ্যে যে তিন মাস প্রবাসী আয়ের প্রবাহ ২০০ কোটি ডলারের বেশি ছিল, তার মধ্যে আগস্টও একটি। এর বাইরে গত এপ্রিল ও জুলাই মাসে ২০০ কোটি ডলারের বেশি প্রবাসী আয় এসেছিল।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, হঠাৎ বেসরকারি খাতের অনেক ব্যাংক সরকারি ব্যাংকগুলোর চেয়ে বেশি প্রবাসী আয় আনছে। কারণ, এসব ব্যাংক বেশি দামে বিদেশ থেকে ডলার কিনছে। এসব ব্যাংকের দ্বারস্থ হচ্ছেন প্রবাসীরাও।

প্রণোদনা ও ডলারের মূল্যবৃদ্ধির পরও ২০২১-২২ অর্থবছরে প্রবাসী আয়ে বড় পতন হয়। বিদায়ী অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা বৈধ পথে ২ হাজার ১০৩ কোটি ডলার দেশে পাঠান, যা আগের অর্থবছরের চেয়ে ১৫ শতাংশ কম।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930